বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ সালের ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাচে মোট ৪৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভিত্তিক নিয়োগের মধ্যে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) ৩০০ জন, মেডিকেল ১৮ জন, রেগুলেটিং ১৫ জন, রাইটার ১৮ জন, স্টোর ১৬ জন, এমওডিসি (নৌ) ৮ জন, কুক ৩৫ জন, স্টুয়ার্ড ২০ জন এবং টোপাস ২০ জন।
আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশ বা অন্যান্য দেশে আইনগতভাবে নির্দোষ হতে হবে। সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত ব্যক্তি, অথবা যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা আবেদন করতে পারবে না।
আগ্রহী প্রার্থীরা [নৌবাহিনীর ওয়েবসাইটে](www.joinnavy.navy.mil.bd) গিয়ে প্রাক-যোগ্যতা যাচাই করে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করতে পারবেন। আবেদন ফি ৩০০ টাকা, যা যেকোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ব্যবহার করে জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করে পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।
আবেদন শুরু হয়েছে ১৮ মার্চ থেকে এবং শেষ সময় ২০ এপ্রিল। বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পুরো বিজ্ঞপ্তি খতিয়ে দেখতে বলা হয়েছে।
এসএইচ

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন