কুষ্টিয়ায় গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে সিএনজি চালকসহ তিন নারী নিহত হন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের বাইপাস সড়কের সড়কের কুষ্টিয়া ষ্টোর তেলপাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের স্বামী সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও অজ্ঞাত এক নারী।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন