ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দৈনিক দৃষ্টি

সব সরকারের আমলেই শরীয়তপুর উন্নয়ন বঞ্চিত ছিল: সাইফুল আলম

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সব সরকারের আমলেই শরীয়তপুর উন্নয়ন বঞ্চিত ছিল: সাইফুল আলম
সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন

জালাল আহমদ, ঢাবি: ঢাকা-১২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, “আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জে রাজধানীর মতোই উন্নয়ন হলেও শরীয়তপুর জেলায় আওয়ামী লীগ সরকার কোন উন্নয়ন করেনি। অতীতের সব সরকার ই শরীয়তপুর জেলায় উন্নয়নে ভূমিকা রাখে নি।ফলে শরীয়তপুর সব সরকারের আমলেই সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে “শরীয়তপুর ওয়েলফেয়ার ফোরাম” কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোশাররফ হোসেন মাসুদ, ন‍্যাশনাল ডক্টর ফোরামের মহাসচিব ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল এবং 

শরীয়তপুর-৩ আসনে  জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের ঘাঁটি ছিল এক সময়। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে লড়াই করে আমরা বিপুল সংখ্যক ভোট পেয়েছি।

নির্বাচনের ফসল উঠানে এসেছে। কিন্তু গোলায় উঠে নি।হাজী শরীয়ত উল্লাহর স্মৃতি বিজড়িত শরীয়তপুরে আওয়ামী লীগের ঘাঁটিতে একদিন ইসলামী আন্দোলনের বিজয় হবেই।ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসেন,জাজিরা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পল্টন থানা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাইয়েদ মোহাম্মদ জুবায়ের,জেলা শিবিরের সভাপতি কাউসার হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অফিস সম্পাদক আসিফ ইমাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সব সরকারের আমলেই শরীয়তপুর উন্নয়ন বঞ্চিত ছিল: সাইফুল আলম

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত