ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দৈনিক দৃষ্টি

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যার এই নিয়োগ আন্তর্জাতিক অঙ্গনে তার আইনি পেশার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করলো।আন্তর্জাতিক সম্পর্ক জানুন

সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ৪০ সদস্যের কার্যালয়ে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি যুক্ত হয়েছেন। এতে সভাপতির অফিসের উপ-প্রধান বা 'ডেপুটি চিফ অব ক্যাবিনেট' হিসেবে দায়িত্ব পেয়েছেন কূটনীতিক আব্দুল আলিম, যিনি দীর্ঘদিন ধরে বিদেশের বিভিন্ন বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী পদে মোয়াজ্জেম হোসেন; তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পদে মাফিজুল ইসলাম; টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পদে জাকির আহমেদ এবং বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন মো. রফিকুল আলম মোল্লা।ইতিহাসের বই পড়ুন

জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ের যাবতীয় আইনি কার্যক্রম ও বিধিবিধান সংক্রান্ত বিষয়গুলো দেখভালের দায়িত্ব পালন করবেন জাইমা রহমান। তিনি যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে লন্ডনে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। পরবর্তীতে ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন।এআই কোর্স করুন

গত ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন খলিলুর রহমান। সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের বেতনভুক্ত কর্মী নন এবং সংস্থা থেকে তিনি নিয়মিত বেতন পান না। তার বেতন-ভাতা, আবাসনসহ অন্যান্য দাপ্তরিক ব্যয়ের সিংহভাগ তার নিজ দেশ বহন করে। কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও এই ব্যয় নির্বাহ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত