ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দৈনিক দৃষ্টি

নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেপ্তার শতাধিক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেপ্তার শতাধিক

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় ও আগে একাধিক কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় ১০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ইসরায়েলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্রতিবাদ জানান। নেতানিয়াহুর জাতিসংঘে ভাষণের আগে জাতিসংঘ সদর দপ্তরের কাছে একটি অবস্থান কর্মসূচিতেও কয়েকশ মানুষ অংশ নেন।

ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি) জানিয়েছে, তাদের আয়োজিত কর্মসূচিতে চার শতাধিক মানুষ অংশ নেন। সংগঠনটির নেতৃত্বে নিউইয়র্ক ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকাও (এনওয়াইসি-ডিএসএ) ছিল। বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের সদস্য ও জেভিপির কর্মী নাস ইসা বলেন, বিক্ষোভকারীদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদকে নিজেদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। তিনি ইসরায়েলকে সমর্থন না করার এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানান।

নিউইয়র্কে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টিও বিক্ষোভকারীদের কর্মসূচিতে উঠে আসে। এর এক দিন আগে এনওয়াইসি-ডিএসএ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম ও বিস্ফোরক বহনকারী চালান বন্ধের দাবি জানায়। একই সঙ্গে অতীতে সামরিক সহায়তার চালান সম্পর্কে আরও তথ্য প্রকাশের আহ্বান জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে গ্রেপ্তার শুরু হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, বিশৃঙ্খল আচরণের অভিযোগে ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণের সময়ও বাইরে বিক্ষোভ অব্যাহত ছিল। পৃথক আরেকটি কর্মসূচিতে হাজারো বিক্ষোভকারী জাতিসংঘ সদর দপ্তরের দিকে মিছিল করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেপ্তার শতাধিক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত