ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

যুদ্ধের প্রভাবে প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসা এক মাস বাড়ল

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুদ্ধের প্রভাবে প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসা এক মাস বাড়ল

ইরান-ইসরাইল যুদ্ধের উত্তেজনার কারণে দেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের সুবিধার্থে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ছুটিতে অবস্থানরত যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে এবং তারা এই মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করতে পারছে না, তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

বিশেষভাবে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলো এক মাস বৃদ্ধি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীরা এ বিষয়ে দ্রুত অবগত হোন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

এসএইচ 

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

যুদ্ধের প্রভাবে প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসা এক মাস বাড়ল

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

ইরান-ইসরাইল যুদ্ধের উত্তেজনার কারণে দেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের সুবিধার্থে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ছুটিতে অবস্থানরত যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে এবং তারা এই মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করতে পারছে না, তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

বিশেষভাবে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলো এক মাস বৃদ্ধি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীরা এ বিষয়ে দ্রুত অবগত হোন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

এসএইচ 

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত