ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬
দৈনিক দৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্তে নিখোঁজ হওয়া থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

নিহত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, দুজনের বয়সই ২৭। প্রায় দুই সপ্তাহ আগে তাদের সর্বশেষ দেখা যায়। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, বৃষ্টিকেও হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে পূর্বপরিকল্পিতভাবে দুইটি হত্যার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় ২৮ এপ্রিল তাকে জামিন ছাড়াই কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।

তদন্তে উঠে এসেছে, নিখোঁজ হওয়ার আগের দিন ১৬ এপ্রিল সন্ধ্যার পর লিমনের ফোন লোকেশন বাসা ও ক্যাম্পাস এলাকা থেকে সরে ক্লিয়ারওয়াটার অঞ্চলে যায়। একই সময়ে সন্দেহভাজনের গাড়ির উপস্থিতিও সেখানে শনাক্ত করা হয়। রাতের দিকে সন্দেহভাজনের ফোন থেকে অনলাইনে আবর্জনার ব্যাগ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী অর্ডারের তথ্য পাওয়া যায়।

পরদিন ১৭ এপ্রিল ভোররাতে তাকে একাধিকবার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকায় যাতায়াত করতে দেখা যায়। একই সময়ে তিনি অনলাইনে নদী এলাকায় তল্লাশি হয় কি না, এমন তথ্যও খুঁজছিলেন।

২৩ এপ্রিল একটি ময়লার স্থানে তল্লাশি চালিয়ে রক্তমাখা ফ্লোর ম্যাট, ব্যক্তিগত জিনিসপত্র ও পোশাক উদ্ধার করে পুলিশ। পরে ২৪ এপ্রিল সেতুর কাছ থেকে একটি কালো ব্যাগে লিমনের দেহাবশেষ পাওয়া যায়। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া মানবদেহের অংশ বৃষ্টির হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মামলায় অভিযুক্তের বিরুদ্ধে মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে। তদন্তকারীরা বলছেন, জিজ্ঞাসাবাদে তিনি একাধিকবার বক্তব্য পরিবর্তন করেছেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তদন্ত এখনও চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

রোববার, ০২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত