টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। সবচেয়ে কম ইনিংস খেলে ১২ হাজার রান পূর্ণ করে ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। ম্যাচের আগে তার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান, যা তিনি দ্রুতই পূরণ করেন একটি ছক্কার মাধ্যমে। এর ফলে তিনি ৩৩৮ ইনিংসেই ১২ হাজার রানে পৌঁছে যান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম।
এর আগে এই রেকর্ডটি ছিল গেইলের দখলে। ৩৪৩ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন তিনি।
এই কীর্তির মাধ্যমে বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার বা তার বেশি রান করা ব্যাটারদের তালিকায় নিজের জায়গা পাকা করেছেন।
একই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন