ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

আসছে পলি আকতারের নতুন বই ‘সয়েছি নীরব ব্যথা’

প্রেম, সৃজনশীলতা এবং কর্পোরেট জীবনের এক অনন্য মেলবন্ধন নিয়ে আসছে নতুন প্রবন্ধ ‘সয়েছি নীরব ব্যথা’। লেখিকা ও নারী উদ্যোক্তা পলি আকতারের কলমে এই গল্পটি কেবল একটি সাধারণ উপন্যাস নয়, বরং এটি সমকালীন বিজনেস এবং ব্র্যান্ড প্রমোশনের এক ডিজিটাল যুগের নতুন ধারার সংমিশ্রণ।

অমর একুশে বইমেলা ২০২৭-এ প্রকাশনা: বইটি মূলত “অমর একুশে বইমেলা ২০২৭”কে কেন্দ্র করে প্রকাশিত হতে যাচ্ছে। তবে পাঠক ও দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে এর ডিজিটাল প্রমোশন এবং ভিডিওগ্রাফি ভার্সন। ঈদুল ফিতরের পর পরই বড় পরিসরে শুরু হতে যাচ্ছে এই গল্পের ফটোশুট ও ভিডিওগ্রাফি।

কর্মই যেখানে ভালোবাসার ভাষা: গল্পটির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘তুবা ও তনয়। তুবা চরিত্রটি গড়ে উঠেছে এক প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন পরোপকারী নারী হিসেবে, যার ভালোবাসা মুখে নয় প্রকাশ পায় কর্মে। দেশের প্রতি মমতা এবং পৃথিবীর বৃহত্তর কল্যাণে নিজেকে সঁপে দেওয়া তুবা এক গভীর শূন্যতা নিয়ে এগিয়ে চলে। তার এই নিঃশব্দ পথচলায় আদর্শিক মিল সম্পন্ন একজন জীবনসঙ্গীর খোঁজ এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তনয় এবং তুবার রসায়ন ও জীবনের বৃহত্তর লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াই গল্পের মূল উপজীব্য।

‘সয়েছি নীরব ব্যথা’ গল্পটি আবর্তিত হয়েছে বাস্তবধর্মী বিজনেস প্রোডাক্টস এবং কর্পোরেট লাইফস্টাইলকে ঘিরে। গল্পে সরাসরি যুক্ত থাকবে Xpectra-র এক্সক্লুসিভ ডেকর আইটেম। ঘর সাজানোর নান্দনিক সব উপকরণের মাধ্যমে আভিজাত্যের ছোঁয়া ফুটিয়ে তোলা হবে।

Smart Dream Project (বেঙ্গল গ্রুপ) যেখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত স্বয়ং লেখিকা পলি আকতার। UEL Group যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন লেখিকা নিজেই।

Xpectra Multimedia Production House প্রশিক্ষণ ও প্রডাকশনের খুঁটিনাটি গল্পের পরতে পরতে উঠে আসবে।

গল্পের অন্যতম আকর্ষণীয় চরিত্র ‘তনয়’-এ দেখা যাবে জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার মোহাম্মদ সবুরকে। সম্প্রতি Xpectra-র সাথে তিনি দেড় বছরের একটি চুক্তিপত্র (Agreement) স্বাক্ষর করেছেন। এই প্রজেক্টের ভিডিওগ্রাফিতে তার উপস্থিতি দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেবে বলে আশা করা হচ্ছে।

লেখিকা পলি আকতার বলেন,“প্রতিটি সৃষ্টিই সুন্দর যদি সেখানে ভালোবাসা থাকে। সৃষ্টিকর্তা মানুষকে সেরা হিসেবে সৃষ্টি করেছেন, তাই মানবপ্রেম হওয়া উচিত কল্যাণের জন্য। তুবা চরিত্রটির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি দূরে থেকেও কীভাবে ভালোবাসা গভীর হয় এবং কর্মের মাধ্যমে কীভাবে দেশ ও পৃথিবীর সেবা করা যায়।”

সৃষ্টির প্রতি প্রেম আর নীরব ভালোবাসার এক মহাকাব্যিক জয়গান নিয়ে ‘সয়েছি নীরব ব্যথা’ হতে যাচ্ছে আগামী বইমেলার অন্যতম আলোচিত সৃষ্টি।

লেখিকা: পলি আকতার

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আসছে পলি আকতারের নতুন বই ‘সয়েছি নীরব ব্যথা’

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত