ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬
দৈনিক দৃষ্টি

বিয়ের কয়েক মাসের মাথায় খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম ও তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার কার্তিকাহার গ্রামের বাসিন্দা। তাঁদের বিয়ে হয়েছে প্রায় ছয় মাস আগে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রবিবার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন।

একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধারের চেষ্টা করতে খালে নামেন সুমাইয়া। পরে তিনিও পানিতে তলিয়ে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন খালে উদ্ধার অভিযান শুরু করেন। 

প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, হাসপাতালে মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বিয়ের কয়েক মাসের মাথায় খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত