নোয়াখালী প্রতিনিধি :
এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কী কারণে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
সোমবার এক নারীর সঙ্গে আলাউদ্দিনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন। কেউ কেউ ইউএনও আলাউদ্দিনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি শেয়ার করেছেন।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আলাউদ্দিন। তিনি ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, শত্রুতাবশত কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়ায় তাঁকে ওএসডি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন