ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

পশ্চিমবঙ্গে মমতা না শুভেন্দু, ফল জানা যাবে কখন

প্রকাশ : ০৪ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পশ্চিমবঙ্গে মমতা না শুভেন্দু, ফল জানা যাবে কখন
ফাইল ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে, যা বাংলাদেশ সময় সাড়ে ৮টা। ফলাফলকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিরাজ করছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। জয় নিয়ে আত্মবিশ্বাসী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যদিও বুথফেরত সমীক্ষাগুলো মিশ্র ইঙ্গিত দিয়েছে।

কলকাতাসহ রাজ্যের ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। গতবার এই কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার বৃহত্তম গণনাকেন্দ্র হিসেবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মহানগরীর ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা করা হবে।

গণনায় বিশেষ নজর থাকবে ভবানীপুর আসনে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর লড়াই কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম, রাসবিহারীতে দেবাশীষ কুমার, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ, শ্যামপুকুরে শশী পাঁজা এবং উত্তর চব্বিশ পরগনার বাগদা আসনে মধুপর্ণা ঠাকুরের ফল নিয়েও আগ্রহ রয়েছে।

বিজেপির প্রার্থীদের মধ্যে শিবপুরে রুদ্রনীল ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, নোয়াপাড়ায় অর্জুন সিং, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি এবং পানিহাটিতে আলোচিত প্রার্থী রত্না দেবনাথের ফলাফলের দিকে তাকিয়ে আছেন ভোটাররা।

এ ছাড়া বাম প্রার্থীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদ্বীপ মিত্র; কংগ্রেসের অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম ও আবদুর রাজ্জাক মোল্লা এবং আইএসএফের নওশাদ সিদ্দিকীর ফল নিয়েও কৌতূহল রয়েছে।

ভোট গণনার শুরুতে পোস্টাল ব্যালট গণনা করা হবে, এরপর খোলা হবে ইভিএম। দুপুর ১২টার মধ্যেই জয়-পরাজয়ের প্রবণতা স্পষ্ট হয়ে উঠতে পারে, তবে কিছু কেন্দ্রে সম্পূর্ণ ফল জানতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে ব্যালট সংরক্ষণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তৃণমূল ও বিজেপিও নিজ নিজ পর্যায়ে নজরদারি জোরদার করেছে। ইভিএমে কারচুপির আশঙ্কার অভিযোগও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু গণনার জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে গণনাকেন্দ্রগুলো। কাউন্টিং এজেন্টদের জন্য কিউআর কোড সংবলিত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে এবং তাঁদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধুমাত্র নির্বাচনী কর্মকর্তারাই মোবাইল ব্যবহার করতে পারবেন।

এর আগে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রথম দফায় ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট হয়। দুই দফা মিলিয়ে হাজার হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের গণনায়।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে মমতা না শুভেন্দু, ফল জানা যাবে কখন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত