ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩২ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সাড়ে সাতটায় ভূমিকম্পটি আঘাত হানে।

যার ফলে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা পর সেগুলোর কয়েকটি বাতিল করা হয়।

ভিডিও দেখা গেছে,  জলিবি ফাস্ট ফুড রেস্তোরাঁকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু এলাকায় বড় ধরণের ভূমিধসেরও রেকর্ড হয়েছে।

 কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন প্রদেশ জুড়ে শতাধিক মানুষ আহত হয়েছে। প্রায় দুই ডজন মানুষ নিখোঁজ রয়েছে এবং ১০হাজার বাসিন্দাকে আগেভাগেই সরিয়ে নেওয়া হয়েছে।

মিন্দানাও আয়তন ও জনসংখ্যা উভয়দিক থেকে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। দ্বীপটি প্রায় ২৬ লাখ লোকের বাস।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩২ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সাড়ে সাতটায় ভূমিকম্পটি আঘাত হানে।

যার ফলে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা পর সেগুলোর কয়েকটি বাতিল করা হয়।

ভিডিও দেখা গেছে,  জলিবি ফাস্ট ফুড রেস্তোরাঁকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু এলাকায় বড় ধরণের ভূমিধসেরও রেকর্ড হয়েছে।

 কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন প্রদেশ জুড়ে শতাধিক মানুষ আহত হয়েছে। প্রায় দুই ডজন মানুষ নিখোঁজ রয়েছে এবং ১০হাজার বাসিন্দাকে আগেভাগেই সরিয়ে নেওয়া হয়েছে।

মিন্দানাও আয়তন ও জনসংখ্যা উভয়দিক থেকে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। দ্বীপটি প্রায় ২৬ লাখ লোকের বাস।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত