বিনোদন ডেস্ক :
‘দম’ এবারের পবিত্র ঈদ উল ফিতরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। সম্প্রতি ছবিটি দেখার পর ‘দম’ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন অভিনেত্রী অপি করিম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছবির প্রশংসা করেছেন এবং নির্মাতা ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।
অপি করিম লিখেছেন, দীর্ঘ সময় ধরে পরিচালক রেদওয়ান রনি ‘দম’ নির্মাণ করেছেন। সিনেমা দেখার পর তার মনে হয়েছে, কেন রনি আগে বলেছিলেন “সিনেমা বানানো যায় না—সবাই মিলে হয় বিষয়টা।” অপি বলেন, ছবির লোকেশন, আয়োজন ও অন্যান্য সবকিছুতেই বোঝা যায় পুরো টিম কতটা পরিশ্রম করেছে। তাঁর ভাষায়, ‘দম আছে “দম”-এর সবার।’
বিশেষ করে আরফান নিশো’র প্রসঙ্গে লিখেন, সিনেমা শেষে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আফরান নিশোর অভিনয়। “হল থেকে বের হয়ে খেয়াল করলাম, নিশো মগজে গেঁথে গেছে। আমি টুকটাক যা অভিনয় করেছি, সেই সামান্য অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, শুটিংয়ের সময় তার কী গেছে! পারে ছেলেটা! ভালোবাসা অফুরান।”
নির্মাতা রনিকে নিয়ে অপি করিম বলেন, “রনিকে নিয়ে বেশি কিছু বললে লোকে বলতে পারে আমি ‘পক্ষপাতদুষ্ট’। শুধু এটা বলতে চাই—এবারের জন্য দম বেশি নিয়েছ ঠিক আছে, পরের কাজের জন্য এই দমেই চালিয়ে যাও ভাই। শুভকামনা রইল।
তিনি প্রযোজক শাহরিয়ার শাকিল-এর চ্যালেঞ্জিং কাজের ধারাবাহিকতাকেও উল্লেখ করেছেন। দর্শকদের উদ্দেশে অপি করিম বলেছেন, “একটা কাজ করতে কতটা শ্রম-মেধা লাগে, অন্তত এটা দেখতে যান। না দেখলে বুঝবেন কী করে।” আর কি আছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন