বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র হক দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ছবির পরিচালক সুপর্ণ এস ভার্মা জানিয়েছেন, বাস্তবসম্মত উপস্থাপনের জন্য টিমকে দীর্ঘ সময় ধরে গভীর গবেষণা করতে হয়েছে।
পরিচালক বলেন, সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির প্রধান চরিত্র সাজিয়া বানুর ভূমিকায় অভিনয়ের জন্য ইয়ামি গৌতম ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তিনি শুধু চরিত্র অধ্যয়নই নয়, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট বোঝার জন্যও গভীরভাবে কাজ করেছেন।
সুপর্ণ আরও জানান, দেড় বছর ধরে ইসলামি আইনকানুন ও সামাজিক বাস্তবতা নিয়ে গবেষণা করেছে পুরো টিম। চরিত্রে প্রাণ আনতে ইয়ামি পবিত্র কোরআন সম্পর্কেও জ্ঞান অর্জন করেছেন বলে জানান তিনি।
নারী অধিকার, ন্যায়বিচার ও ব্যক্তিগত মর্যাদার মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ২০২৬ সালের শুরুতে ওটিটিতে আসার পর এটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যায়। বর্তমানে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে নেটফ্লিক্স-এ ছবিটি দেখা যাচ্ছে। সূত্র: এনডিটিভি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন