ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যু

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যু

বিনোদন ডেস্ক :

“কথা দিলাম, আমি কথা দিলাম,  তুমি - আমি যুগে যুগে থাকবো সাথে” অথবা “চুড়ালিয়া হাই তুমনিজো দিলকো,নাজার নেহি চুরানা সানাম” এমন অসংখ্য বাংলা আর হিন্দি গানে কন্ঠ দেওয়া ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

আশার ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি এবং একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

১৯৩৩ সালে ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতিমান শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও মঞ্চ ব্যক্তিত্ব। ভারতীয় সঙ্গীতজগতের আরেক কিংবদন্তী লতা মঙ্গেশকর ছিলেন তার বড় বোন।

শৈশবেই বাবার কাছ থেকে সঙ্গীতে হাতেখড়ি নেন আশা। পরবর্তীতে দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় হাজারো গান গেয়ে খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি। শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান, গজল থেকে ক্যাবারে—প্রতিটি ধারাতেই তিনি রেখে গেছেন অনন্য স্বাক্ষর। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

ব্যক্তিজীবনে তিনি গণপৎ রাও ভোঁসলে-কে বিয়ে করেন এবং বিয়ের পর ‘মঙ্গেশকর’ পদবীর পরিবর্তে ‘ভোঁসলে’ পদবী গ্রহণ করেন।

শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আশা ভোঁসলের মৃত্যুতে ভারতসহ বিশ্বজুড়ে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার অসামান্য অবদান যুগের পর যুগ সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত