বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজের সঙ্গী হয়ে উঠেছে। যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন ক্লাস, কেনাকাটা থেকে শুরু করে বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধ—সবকিছুই এখন মোবাইলের মাধ্যমেই সহজে করা যায়। ফলে সারাদিন ফোন হাতে থাকা স্বাভাবিক হয়ে গেছে, এমনকি অনেকেই রাতে চার্জে লাগিয়ে রেখে ঘুমান।
কিন্তু এতটা সময় ধরে অনবরত চালু থাকা এই ডিভাইসটিরও মাঝে মাঝে একটু “বিরতি” প্রয়োজন হয়।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্যবহারের পাশাপাশি ফোনকে মাঝেমধ্যে রিস্টার্ট করা উচিত। সাধারণভাবে সপ্তাহে দুই-তিনবার বা অন্তত কয়েকদিন পরপর একবার রিস্টার্ট করলে ফোনের অস্থায়ী ফাইল ও ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো রিফ্রেশ হয়। এতে ডিভাইস তুলনামূলকভাবে মসৃণভাবে কাজ করে এবং ছোটখাটো সফটওয়্যার সমস্যা অনেক সময় নিজে থেকেই ঠিক হয়ে যায়।
তাদের মতে, এই ছোট একটি অভ্যাস দীর্ঘমেয়াদে ফোনের পারফরম্যান্স ভালো রাখতে সাহায্য করে এবং অপ্রয়োজনীয় জটিলতা কমাতে ভূমিকা রাখে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন