ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে সম্প্রতি ‘অকটেন তৈরির চেষ্টা’ করতে গিয়ে বিস্ফোরণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এখন প্রশ্ন হলো, ঘরে কি আসলেই অকটেন তৈরি করা যায়?
বিশেষজ্ঞ ও জ্বালানি শিল্প সংশ্লিষ্টদের মতে, এর সরাসরি উত্তর হলো না। ঘরে অকটেন তৈরি করা সম্ভব নয়। এটি চেষ্টা করাও খুব বিপজ্জনক।
অকটেন হলো পেট্রোলিয়ামের একটি উপাদান, যা সাধারণত তেল শোধনাগারে জটিল শিল্প প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয়। এর জন্য প্রয়োজন হয় উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপের যন্ত্রপাতি এবং বিশেষ রাসায়নিক প্রক্রিয়া, যা ঘরোয়া পরিবেশে মোটেই সম্ভব নয়।
এছাড়া গবেষণায় প্রমাণিত হয়েছে, জ্বালানির রাসায়নিক শুদ্ধতা নিশ্চিত না হলে তা আধুনিক ইঞ্জিনের অভ্যন্তরীণ দহন ক্ষমতা নষ্ট করে দেয়। অন্যদিকে জার্নাল অব লস প্রিভেনশন ইন দ্য প্রসেসেস ইন্ডাস্ট্রিজের গবেষণা অনুযায়ী, অনিয়ন্ত্রিত পরিবেশে হাইড্রোকার্বন পাতন করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এতে যেকোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটার ঝুঁকি থাকে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন