গত এপ্রিলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দুই দফা বাড়ায় সরকার।এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মার্চের তুলনায় মোট ৫৯৯ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ হয়। চলতি মে মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এতে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত আছে।
গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ায় বিইআরসি। এতে মার্চে যে সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা ছিল, তার দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা।
এরপর, ১৯ এপ্রিল একই সিলিন্ডারের দাম আবার ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন