ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬
দৈনিক দৃষ্টি

বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেল ছেলে

রাজশাহী মহানগরী মেহেরচন্ডী এলাকায় পারিবারিক কলহের জেরে মুগুর দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষক বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই  ঘটনাটি ঘটে।

নিহতের নাম রেজাউল করিম (৬০)। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত ছেলের নাম রাকিবুল করিম (২৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়েন এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মারা যান। এর পরপরই রাকিবুল পালিয়ে যান।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে রাকিবুল তার বাবাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেল ছেলে

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রাজশাহী মহানগরী মেহেরচন্ডী এলাকায় পারিবারিক কলহের জেরে মুগুর দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষক বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই  ঘটনাটি ঘটে।

নিহতের নাম রেজাউল করিম (৬০)। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত ছেলের নাম রাকিবুল করিম (২৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়েন এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মারা যান। এর পরপরই রাকিবুল পালিয়ে যান।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে রাকিবুল তার বাবাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত