ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

গুলির শব্দে আতঙ্ক, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুলির শব্দে আতঙ্ক, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-এর ওয়াশিংটন হিল্টন হোটেলে হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ঠিক সেই সময় হোটেলের ভোজকক্ষে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই তাকে ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

একই সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কেও মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে একটি সূত্র জানিয়েছে, তারা দুজনই সুস্থ আছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালায়। তবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি সমিতির সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।

প্রতি বছর হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি সমিতি এই নৈশভোজের আয়োজন করে থাকে। এতে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। এবারের আয়োজনেও তার ব্যতিক্রম হয়নি, তবে আকস্মিক গুলির ঘটনায় পুরো অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

গুলির শব্দে আতঙ্ক, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত