ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

কুমিল্লায়

কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার নেপথ্য কারণ জানাল র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হতেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে বড় সাফল্যের দাবি করেছে সংস্থাটি। 

এ বিষয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায়। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি রোড এলাকার একটি হোটেলের সামনের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার নেপথ্য কারণ জানাল র‍্যাব

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হতেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে বড় সাফল্যের দাবি করেছে সংস্থাটি। 

এ বিষয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায়। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি রোড এলাকার একটি হোটেলের সামনের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত