ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

রাজত্ব টিকিয়ে রাখার সমীকরণে শাকিব খান

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজত্ব টিকিয়ে রাখার সমীকরণে শাকিব খান

মুরসালিন সরকার, দৈনিক দৃষ্টি

 বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেরাজাবলা হলে এখনো যে নামটি সবার আগে আসে, তিনি হলেন শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে একক আধিপত্যে ইন্ডাস্ট্রিকে টেনে নেওয়া এই সুপারস্টার বারবার প্রমাণ করেছেন নিজের জনপ্রিয়তা বাজারমূল্য।

তবে সময় বদলেছে। বিশ্ব সিনেমায় যখন প্রযুক্তি, গল্প নির্মাণশৈলীতে বিপ্লব এসেছে, তখন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মূলধারার সিনেমা সেই গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। অন্যদিকে হলিউড, বলিউডসহ বিভিন্ন দেশের মানসম্মত সিনেমা দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেতে শুরু করে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বিশ্বমানের কনটেন্ট দর্শকের হাতের মুঠোয় এনে দেয়। ফলে দেশীয় সিনেমা ধীরে ধীরে দর্শক হারাতে থাকে।

এই সংকটের সময় কিছু নির্মাতা শিল্পীরা নিজেদের কাজের মানোন্নয়নের চেয়ে বিদেশি সিনেমা প্রদর্শন বন্ধের দাবি তোলেন। তবে ব্যতিক্রম হিসেবে শাকিব খান নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা আনতে চেষ্টা চালিয়ে যান। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার শিকারী নবাব সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেন, তিনি এখনো প্রাসঙ্গিক।

এরপরও দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক উন্নয়ন দেখা যায়নি। মাঝেমধ্যে কিছু সিনেমা আশার আলো দেখালেও বাজেট শক্তিশালী গল্পের অভাবে তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারেনি।

২০২৩ সালে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমা আবারও শাকিব খানকে নতুন রূপে দর্শকের সামনে হাজির করে। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি আলোচনাতেও আসে। এর পরবর্তী সময়ে রাজকুমার, তুফান, তান্ডব এবং বরবাদসিনেমা দিয়ে তিনি আবারও নিজের অবস্থান শক্ত করেন।

তবে এবারের ঈদে চিত্রটা কিছুটা ভিন্ন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি বেশি সংখ্যক হলে মুক্তি পেলেও আইয়ের দিক দিয়ে এখন সেই কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। 

 করে প্রশ্ন উঠেছেঈদের এই লড়াইয়ে কি শাকিব খান পিছিয়ে পড়ছেন? নাকি ক্যারিয়ারের মতোই আবারও ঘুরে দাঁড়াবেন তিনি?

বিশ্লেষকদের মতে, শাকিব খানের জনপ্রিয়তা এখনো অটুট থাকলেও, তাকে ঘিরে নির্মাতাদের পরিকল্পনা, গল্প নির্বাচন এবং প্রযোজনার মান আরও উন্নত হওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিনেতা হিসেবেও ভবিষ্যতে আরও বেছে বেছে কাজ করার পরামর্শ দিচ্ছেন তারা।

সব মিলিয়ে, দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আবারও নতুন এক প্রশ্ন সামনে

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি তার সবচেয়ে বড় তারকাকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে?

এখন দেখার বিষয়, ঈদের এই প্রতিযোগিতার পর শাকিব খানের রাজত্বে নতুন অধ্যায় শুরু হয়, নাকি আগের মতোই তিনি ফেরেন শীর্ষে। 

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজত্ব টিকিয়ে রাখার সমীকরণে শাকিব খান

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত