ঢাকা    বুধবার, ০৪ মার্চ ২০২৬
দৈনিক দৃষ্টি
হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে কঠোর স্বাস্থ্য মন্ত্রণালয় : স্বাস্থ্য মন্ত্রী

হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে কঠোর স্বাস্থ্য মন্ত্রণালয় : স্বাস্থ্য মন্ত্রী

দৃষ্টি প্রতিবেদক :হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না। ট্রলি ভাড়া দিয়ে রোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার সুযোগও থাকবে না। দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে স্বাস্থ্য ,ন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (০৪ মার্চ) সকালে চিকিৎসাসেবার মান সরাসরি পর্যবেক্ষণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। সূত্র জানায়, সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে যান এবং হাসপাতালের পুরাতন ভবনের কয়েকটি ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট সরেজমিন ঘুরে দেখেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। রোগীর তুলনায় আমাদের সুযোগ-সুবিধা ও ফ্যাসিলিটি অপ্রতুল। পর্যাপ্ত ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফের সংকট রয়েছে, যা সেবার মান বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করছে।তিনি জানান, আগের তুলনায় তেলাপোকার উপদ্রব কমেছে। তবে রোগীরা এখনও প্রয়োজনীয় সব ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অ্যানেস্থেশিয়া চিকিৎসকের স্বল্পতা এবং অপারেশন থিয়েটারগুলোর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী।পরিচ্ছন্নতা ও লিনেন ব্যবস্থাপনায় অবহেলার প্রমাণ পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসপাতালের বেডশিটসহ অন্যান্য কাপড় যথাযথভাবে পরিষ্কার না হওয়ায় পরিচালককে কড়া নির্দেশনা দেন। নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বিল কেটে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
৭ মিনিট আগে

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

দৃষ্টি প্রতিবেদক :ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের চতুর্থ দিনে, মঙ্গলবার তেল আবিব, তেহরান, কোম এবং বৈরুতে বোমার বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি ও মার্কিন হামলায় কোমের বিশেষজ্ঞ পরিষদ ভবনে আঘাত হানা হয়েছে। কোম বিশেষজ্ঞ পরিষদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে।স্থানীয় গণমাধ্যম হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফুটেজ দেখিয়েছে, তবে সম্ভাব্য হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, ভবনটি আর সভা-সমাবেশের জন্য ব্যবহৃত হচ্ছে না। সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার তেহরানে বিশেষজ্ঞ পরিষদের প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।মঙ্গলবার ভোরে তেহরান বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ১০টিরও বেশি সদর দপ্তর এবং অসংখ্য কুদস বাহিনীর সদর দপ্তর ধ্বংস করেছে।পরে ইসরায়েল দাবি করে যে তারা ইরানের রাষ্ট্রীয় রেডিও এবং টেলিভিশন সম্প্রচারকের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।ইরানের মেহের সংবাদ সংস্থা মেহরাবাদ বিমানবন্দরে হামলার খবর দিয়েছে। এটি অভ্যন্তরীণ বিমান পরিচালনা করে। বোমা পড়ার কারণে শহর ছেড়ে পালাতে বাসিন্দারা মহাসড়ক আটকে রেখেছে।তেহরান আরও বলেছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র নাতানজে তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে।রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ইরান জানিয়েছে, হামলায় তাদের মৃতের সংখ্যা ৭৮৭ জনে পৌঁছেছে।এদিকে, ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে।৩৬ বছর ধরে ইরানের নেতৃত্বদানকারী খামেনি মূলত মাশহাদের বাসিন্দা ছিলেন, যেখানে তার বাবাকে শহরের ইমাম রেজা মাজারে সমাহিত করা হয়েছে। তবে জানাজার কোনো তারিখ প্রকাশ করা হয়নি।সূত্র: ডন

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
অমর একুশে বইমেলার উদ্বোধনে দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার

অমর একুশে বইমেলার উদ্বোধনে দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন